1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বরিশাল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন এবং উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জরা।

পরিদর্শনের অংশ হিসেবে উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন অতিথিরা। সভায় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্গোৎসবকে আনন্দময় ও নির্বিঘ্ন করে তুলতে হবে। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও পূজা উদ্‌যাপন কমিটিগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

সবার সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখর হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে জেলা পুলিশ জানায়, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com