1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন। গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদকঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার তানোর উপজেলার চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের নেতা মোঃ হাসান আলী।

এলাকাকে মাদক, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।

​দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসা মোঃ হাসান আলী চান্দুরিয়ার সর্বস্তরের মানুষের কাছে এক সুপরিচিত মুখ। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি স্থানীয়দের মন জয় করেছেন।

​আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ হাসান আলী বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, চান্দুরিয়া ইউনিয়নের অবহেলিত ও মেহনতী মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত পরিষদ গঠন, রাস্তাঘাটের আধুনিকায়ন এবং যুবসমাজকে সুশিক্ষিত ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। ইউনিয়নের সাধারণ মানুষ যদি তাদের মূল্যায়নের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে চান্দুরিয়াকে ৭ নম্বর ইউনিয়নের একটি দৃষ্টান্তমূলক আধুনিক ইউনিয়নে পরিণত করব, ইনশাআল্লাহ।”

​স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবায় অবদানের কারণে মোঃ হাসান আলীকে নিয়ে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়নে পরিবর্তন আনতে সৎ, যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে অনেকেই তাঁকে সামনে রেখে মাঠে নেমেছেন।

​স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে চান্দুরিয়া ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা ও চা-স্টলগুলোতে এখন মোঃ হাসান আলীকে নিয়ে ব্যাপক গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ও তাঁর সমর্থকরা শতভাগ আশাবাদী।তিনি ৭ নম্বর চান্দুরিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি এবং ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে নানান উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন তিনি।এবং তিনি আরো জানান তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করবেন তিনি তার প্রতিশ্রুতি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com