1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

উজিরপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি প্রতিরোধে বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।

এ সময় তিনি পণ্যের মুল্য তালিকা না রাখায় ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়,১৬ মার্চ শনিবার শোলক ইউনিয়নের ধামুরা বাজারের মাজেদ আলী বেপারীর পুত্র মোহাম্মদ ফিরোজ বেপারী (৩৮) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারি ন্যায্য মূল্যের তালিকা প্রদর্শন সহ সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি জন্য সচেতনামূলক সভা করেন।

এ সময় স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে তিনি দুপুর ১২টার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের কে বলেন,পবিত্র মাহে রমজানকে পুজি করে কোনো অসৎ ব্যবসায়ী বা ব্যক্তি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি কিংবা অবৈধ ভাবে মজুদ করলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। রমজান বা ঈদকে সামনে রেখে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার কারো কাছ থেকে অতিরিক্ত মূল্যে কোন পণ্য বিক্রি করতে পারবেনা এবং পুরো রমজান মাসে বাজার মনিটরিং এর মাধ্যমে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা হবে। এবং এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com