1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত লেগে মো. আবু সাইদ (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়ার আল-জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামী (মার্কজ) মাদ্রাসার কাফিয়া জামায়াতের (নবম শ্রেণি) ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আবু সাইদ সহপাঠীদের সঙ্গে ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে ফুটবল খেলতে যান। খেলা চলাকালে হঠাৎ একটি ফুটবল তার পেটে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শুক্রবার দুপুর ২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু সাইদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “মাদ্রাসাছাত্র আবু সাইদ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত পেয়ে অসুস্থ হয়ে বরিশাল হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com