1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশু নিখোঁজ, দিশেহারা পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশু নিখোঁজ, দিশেহারা পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

 

মোঃ আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২নং বাকাল ইউনিয়নের মধ্য বাকাল গ্রামে এক প্রতিবন্ধী শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির নাম শান্ত দাস (প্রায় বয়স অজানা) পিতা গৌরাঙ্গ দাস।

পরিবার সূত্রে জানা যায়, গৌরাঙ্গ দাসের জমজ দুই ছেলে রয়েছে, যাদের উভয়েই শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতায় ভুগছে। নিখোঁজ শান্ত দাস দুই ভাইয়ের মধ্যে ছোট। সে স্পষ্টভাবে কথা বলতে পারে না; কেবল “বাবা” শব্দটি উচ্চারণ করতে পারে। নিজের নাম-পরিচয় বা ঠিকানা বলার মতো সক্ষমতাও তার নেই, যা তাকে খুঁজে পাওয়াকে আরও কঠিন করে তুলেছে।

পরিবারের সদস্যরা জানান, গত তিনদিন আগে বাড়ির পাশের এলাকা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় শান্ত। ঘটনার পরপরই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকা, হাট-বাজার, নদীর ঘাটসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে।

নিখোঁজের পর থেকে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। দরিদ্র এই পরিবারের জন্য সন্তানটি ছিল অত্যন্ত আদরের। সন্তানকে হারিয়ে মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এ ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি শান্ত দাসের খোঁজ পান বা কোথাও দেখতে পান, তাহলে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে— মোবাইল: ০১৮১০-৯০০৯৪৮
এলাকাবাসী ও সচেতন মহল শিশুটিকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। নিখোঁজ শান্ত দাস যেন দ্রুত নিরাপদে তার মা-বাবার কোলে ফিরে আসতে পারে—এটাই এখন সবার প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com