1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ওয়ার্ল্ড ভিশনের ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নজরুলের সাম্য-মানবতার চেতনায় গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার

রামপালে ওয়ার্ল্ড ভিশনের ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল(বাগেরহাট) প্রতিনিধি:

‘স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের
রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে মিলিত হয়।

র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফা বেগম নেলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা শেফা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, ওয়ার্ল্ড ভিশনের ঈশিতা বৈরাগী, শিউলী কস্তা, পল্টন বিশ্বাস, এলিস মন্ডল প্রমুখ। এছাড়া ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সুন্দর সমাজ গঠন করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদেরকে সরকারি বেসরকারী সব জায়গায় সমান অধিকার দিতে হবে। কোথাও বৈষম্য দেখলে সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com