1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর মোহনপুরে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক প্রয়াত রাখাল চন্দ্র দাশের ম্যুরাল স্থাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:১৩|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীর মোহনপুরে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক প্রয়াত রাখাল চন্দ্র দাশের ম্যুরাল স্থাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী জেলার প্রখ্যাত ব্যাক্তিদের মধ্যে অন্যতম প্রয়াত শ্রী যুক্ত বাবু রাখাল চন্দ্র দাশের ম্যুরালটি এখন দৃশ্যমান।রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় গেট ও আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সাবেক ডিস্টিক বোর্ডের রাস্তা ও বর্তমান জেলা পরিষদের জায়গায় ম্যুরালটি স্থাপন করা হয়েছে।

ম্যুরালটি নির্মিত করা হয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম এর উদ্যোগে। এই জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক বাবু রাখাল চন্দ্র দাশের জন্ম হয়েছিলো ১৯৩২ সালে ৩১শে মার্চ রাজশাহী জেলার বাগমারা উপজেলা শংকরপৈ গ্রামে।
আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের পার্শ্বে ম্যুরালটি স্থাপন করে মহৎ কার্য সম্পূর্ণ ও দৃষ্টান্ত স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম।

স্বর্গীয় শ্রী যুক্ত বাবু রাখাল চন্দ্র দাশ ১৯৮৯ সালে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।তৎকালীন ১৯৯১ সালে তিনি রাজশাহীর(বাগমারা মোহনপুর)আসনে আ. লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি পদে দ্বায়িত্ব পালন করেন।

তিনি একাধারে শিক্ষক, বুদ্ধিজীবি,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা,বুদ্ধিজীবি, সমাজসেবক, রাজনীতিবিদ।তৎকালীন বেশ কিছু সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলেন তিনি। তার মধ্যে অন্যতম হচ্ছে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাকশিমইল উচ্চ বিদ্যালয়।

শিক্ষার আলোকিত ও অসাধারণ প্রতিভা সর্ম্পূন জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক স্বর্গীয় রাখাল চন্দ্র দাশ ২০০৩ সালে ২৩শে এপ্রিল পরলোক গমন করেন। তারই স্মরণে ২০২৩ সালে ১১ই মার্চ, বাংলা ২৬শে ফাল্গুন ১৪২৯ সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি,শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি,ও পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি, এই প্রতিভা সর্ম্পূণ শিক্ষার আলোকিত মানুষটির ম্যুরাল নির্মানে ভিত্তি প্রস্হর স্হাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com