
নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ-
বরিশালের রূপাতলী গ্যাস্টারবাইন সংলগ্ন নদীতে পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন নিয়ে ‘পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনের পেছনে ভিন্ন উদ্দেশ্যে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যগুলো প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
মূলত, ওই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি নিজেদের অপকর্ম ঢাকতেই এবং আইনি দায় থেকে বাঁচতেই তড়িঘড়ি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বলে অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনের আড়ালে প্রকৃত সত্য ঢাকা ও অবৈধ ক্যাবল উত্তোলন ঢেকে ফেলার চেষ্টায় সংবাদ সম্মেলনে বিআরইবি (পল্লী বিদ্যুৎ সমিতি-১)-কে অবহিত করার দাবি করা হলেও, বাস্তবে কোনো অফিশিয়াল অনুমতি ছাড়াই রাতের আঁধারে সাবমেরিন ক্যাবল উত্তোলনের চেষ্টা করা হয়।
পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলন’ নামে যে সামাজিক সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনটি করা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তার কোনো বৈধ অনুমোদন বা নিবন্ধন নেই।
সংগঠনটির সাইনবোর্ড বা ডকুমেন্টে উল্লিখিত ঠিকানায় কোনো সুনির্দিষ্ট সড়ক নম্বর বা অফিস অস্তিত্ব পাওয়া যায়নি। নামে সামাজিক সংগঠন বলা হলেও বাস্তবে এটি একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠীর ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দায় চাপানোর কৌশল মরিয়া সংগঠন। দিনের বেলা অভিযানের কথা বলে রাতে ২০-২২ জনের অবৈধ চক্রের ক্যাবল উত্তোলনের যে গল্প সাজানো হয়েছে, তা মূলত নিজেদের উপস্থিতি ও সম্পৃক্ততা গোপন করার একটি কৌশল।
স্থানীয় সচেতন মহল এবং গণমাধ্যমকর্মীদের মতে, ভিত্তিহীন সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল অপরাধীদের আড়াল করার এই চেষ্টা সফল হবে না। নদীর তলদেশের সরকারি সাবমেরিন ক্যাবল চুরির প্রকৃত রহস্য উন্মোচনে এবং অনুমোদনহীন এই ভুয়া সংগঠনের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।