1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ-

বরিশালের রূপাতলী গ্যাস্টারবাইন সংলগ্ন নদীতে পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন নিয়ে ‘পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনের পেছনে ভিন্ন উদ্দেশ্যে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যগুলো প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

​মূলত, ওই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি নিজেদের অপকর্ম ঢাকতেই এবং আইনি দায় থেকে বাঁচতেই তড়িঘড়ি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বলে অভিযোগ উঠেছে।

​সংবাদ সম্মেলনের আড়ালে প্রকৃত সত্য ঢাকা ও ​অবৈধ ক্যাবল উত্তোলন ঢেকে ফেলার চেষ্টায় সংবাদ সম্মেলনে বিআরইবি (পল্লী বিদ্যুৎ সমিতি-১)-কে অবহিত করার দাবি করা হলেও, বাস্তবে কোনো অফিশিয়াল অনুমতি ছাড়াই রাতের আঁধারে সাবমেরিন ক্যাবল উত্তোলনের চেষ্টা করা হয়।

পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলন’ নামে যে সামাজিক সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনটি করা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তার কোনো বৈধ অনুমোদন বা নিবন্ধন নেই।

সংগঠনটির সাইনবোর্ড বা ডকুমেন্টে উল্লিখিত ঠিকানায় কোনো সুনির্দিষ্ট সড়ক নম্বর বা অফিস অস্তিত্ব পাওয়া যায়নি। নামে সামাজিক সংগঠন বলা হলেও বাস্তবে এটি একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠীর ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

​দায় চাপানোর কৌশল মরিয়া সংগঠন। দিনের বেলা অভিযানের কথা বলে রাতে ২০-২২ জনের অবৈধ চক্রের ক্যাবল উত্তোলনের যে গল্প সাজানো হয়েছে, তা মূলত নিজেদের উপস্থিতি ও সম্পৃক্ততা গোপন করার একটি কৌশল।

​স্থানীয় সচেতন মহল এবং গণমাধ্যমকর্মীদের মতে, ভিত্তিহীন সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল অপরাধীদের আড়াল করার এই চেষ্টা সফল হবে না। নদীর তলদেশের সরকারি সাবমেরিন ক্যাবল চুরির প্রকৃত রহস্য উন্মোচনে এবং অনুমোদনহীন এই ভুয়া সংগঠনের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com