1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ট্রাকভর্তি চোরাই ইউরিয়া ও টি এস পি সারসহ গ্রেফতার-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৫২|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

মাদারীপুরে ট্রাকভর্তি চোরাই ইউরিয়া ও টি এস পি সারসহ গ্রেফতার-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া ইছাবেলা পেট্রোল পাম্পের সামনে থেকে ৪২০ বস্তা ইউরিয়া টি এস পি সারভর্তি একটি ট্রাকসহ গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রীজ পান্তাপাড়া ইছাবেলা পেট্রোল পাম্প এলাকা থেকে চোরাইকৃত ৪২০ বস্তা ইউরিয়া ও টি এস পি সারভর্তি একটি ট্রাকসহ দুইজন আসামীকে আটক করা হয়। এসময় বিপুল সরকার নামের একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১ ডিসেম্বর) রাত্র অনুমান ১ ঘটিকার সময় সারভর্তি একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো ১৬-৫০২৩ গাড়িটি ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল, এ সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার কয়েকজন সাংবাদিক চোরাইকৃত সারভর্তি ট্রাকটি আটকের চেষ্টা করলে ট্রাকের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এবিষয়ে সাংবাদিকরা ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার সোহেল হাওলাদারকে ফোন করে জানান তিনি ডাসার থানার পুলিশকে জানালে সাংবাদিক,পুলিশ মটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাকে চোরাই মালসহ চোর চক্রের তিন জনের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার মোঃ আমির সরদারের ছেলে,মোঃ সাগর সরদার (২২) মোঃ ইউনুছ খলিফার ছেলে, মোঃ সোহান খলিফা (২৪) এছাড়াও অপর পলাতক আসামী একেই এলাকার অজ্ঞাত ব্যক্তির ছেলে,বিপুল সরকার (৪০)

মামলার এজাহার সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাসার থানার এস আই সোহাগ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি,২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করেন, ডাসার থানার মামলা নং-১ তারিখ (২ ডিসেম্বর) ২০২৪।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান বলেন, সাংবাদিকদের সহযোগিতায় আমারা ৪২০ বস্তা সার সহ তিন জন আসামির মধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং একজন আসমী পালিয়ে যায়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের সোমবার (৩ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com