1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই যখন আমরা ৩১ দফার কর্মসূচি করি। জামায়েত ইসলামীর আমির বলেছিলেন রাখ তোদের ফ্যামিলি কার্ড আর এখন সংসদে আমরা দেখি সবার আগে তারা ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে থাকে।

শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর পালরদী নদীর পাড় নদী ভাঙ্গন রোধে জরুরী নদীর তীর প্রতিরক্ষায় জিও ব্যাগ ফালানোর কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,জামায়াতে ইসলামী তারা মুখে বলে একটা,একটু পরেই প্রধানমন্ত্রীকে একা পেলেই বলেন কবে আমাদের এলাকায় ফ্যামিলি কার্ড দেবেন। জামায়েত ইসলামীর মুখে এক ভিতরে আর এক এসকল প্রতারণা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সারা বাংলাদেশে বর্তমানে জামায়েত ইসলামী যে সকল কাজ করছে সেগুলো আমরা বলতে চাই না আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে জামায়েত ইসলামীর কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন,কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ,সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com