1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, উজিরপুরের তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে ৪ শিক্ষর্থী আহত, আশংকাজনক একজনকে ঢাকায় প্রেরণ মাদারীপুরের ডাসারে গরুর খামারে অগ্নিকাণ্ড ॥ প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ‎মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, কৃষকদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময় ‎ ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি”র ১৫ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী, সভাপতি, জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখা।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হীরা, জাতীয়তাবাদী যুবদল দেবীগঞ্জ পৌর শাখার আহ্বায়ক সাহিনুর রহমান (গুড্ডু) এবং স্বেচ্ছাসেবক দল দেবীগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বাবু কার্তিক রায়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় দেবীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com