1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:২০|
সংবাদ শিরোনামঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

শ্রাবণ খান সজীব- নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে,বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদিত আই পি টিভি”রাজধানী টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার (২৭ নভেম্বর ) সন্ধ্যা ৬ টায় মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রাজধানী টেলিভিশনের তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজধানী টেলিভিশনের ৩ য় র্বষে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে রাজধানী টেলিভিশনের প্রতিনিধি সঠিক তথ্য সংগ্রহ করে জাতির কল্যাণে প্রচার করবেন বলে আমরা প্রত্যাশা করছি।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইসমাইল খান হৃদয়, সভাপতিত্বে ছিলেন রাজধানী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ সোহেল তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান, সাধারন সম্পাদক দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান সোহাগ, দৈনিক বঙ্গ জননী পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ গোলাম মারুফ, দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ এমদাদুল হক, দৈনিক মুক্ত খবর পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শ্রাবন খান সজীব,নিউজ টোয়েন্টি ওয়ান টিভির কালকিনি প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কালকিনি প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সৈয়দ মোকারম হোসেন, দৈনিক ঢাকা পত্রিকার ডাসার প্রতিনিধি মোঃ হিমেল মাহমুদ, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার ডাসার প্রতিনিধি গোলাম আলী আকন।

এসময় রাজধানী টেলিভিশন এর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয় বলেন,বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২০২১ সালে ১৪ টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়। সেই তালিকায় রয়েছে রাজধানী টেলিভিশন।

বাংলাদেশ সরকারের অনুমোদিত আইপি রাজধানী টিভি সকল অতিক্রম করে এগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের বেশ কয়েকটি আইপি টিভি, যার মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে রাজধানী টেলিভিশন। ইতি মধ্যেই রাজধানী টেলিভিশন দেশ বিদেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আজ ২৭ নভেম্বর-২০২৪ ইং তারিখে রাজধানী টেলিভিশনের ৩ য় বর্ষে পদার্পণ করেছে। আমি রাজধানী টেলিভিশনের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com