1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে অবৈধ কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৩৮|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত রামপালে উচ্ছেদ অভিযানে অবৈধ দখলমুক্ত হলো চামারখালী খাল নড়াইলের নড়াগাতীতে দুর্গা মন্দিরমুখী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নড়াইলের নড়াগাতিতে নড়াইলে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের দ্বন্দ্বে লিগ্যাল নোটিশ এই প্রথম বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডাসারে অবৈধ কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ- মাদারীপুরের ডাসারে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় ওই অবৈধ কয়লা তৈরির একাধিক চুল্লি গুড়িয়ে দেয়া হয়।

রবিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে সেনাবাহিনী,থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার এলাকায় এমডি কুদ্দুস সরদারের জায়গা লিজ নিয়ে, ঘোষের হাট এলাকার আক্কাস মিয়া ও হান্নান তালুকদার নামে দুইজন অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গড়ে তোলেন।

এ সংবাদের ভিত্তিতে (৬ এপ্রিল) রবিবার দুপুরে বরিশাল খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলা কালে ওই কারখানায় অভিযান চালিয়ে অবৈধ কয়লা তৈরির কারখানার চুল্লি গুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরিতে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে,তাই জেলা প্রশাসক এর অনুমতি ক্রমে সেনাবাহিনী,পলিশ,ও ফায়ার সার্ভিস কর্মীদের সাথে নিয়ে অবৈধ কয়লার ভাটায় অভিযান চালিয়ে কয়লা তৈরির একাধিক চুল্লি গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com