1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বরিশালের গৌরনদীতে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান। এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন গৌরনদী ব্র্যাক শিখা প্রকল্পের ভলান্টিয়ার তৃণা রায়।

বৃক্ষ উপহার অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিদ্যালয়ের সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।

তিনি আরও বলেন, বৃক্ষ বৈশ্বিক উষ্ণতা কমাতে, মাটির ক্ষয় ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ফল, কাঠ ও ঔষধি উপাদানের মাধ্যমে গাছ মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিতেও অবদান রাখে। তাই মানবজাতি ও পৃথিবীর অস্তিত্ব রক্ষায় প্রত্যেকের নিয়মিত বৃক্ষরোপণ করা জরুরি।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com