1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল নগরীতে পুকুর থেকে মানুষের শরীরের টুকরো উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন।

বরিশাল নগরীতে পুকুর থেকে মানুষের শরীরের টুকরো উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন

বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠী হাতেম মীরার দিঘী ও পাশের একটি পুকুর থেকে মানুষের কাটা হাত, পা ও শরীরের পাঁচটি অংশের টুকরো উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল নয়টার দিকে জাতীয় সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিঘী ও তার পাশের একটি পুকুর থেকে ডুবুরী দলের সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশের এসব টুকরো উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন শিকদার সাংবাদিকদের জানান, স্থানীয় স্কুল পড়ুয়া এক তরুন প্রথমে হাতেম মীরার দিঘীতে একটি কাটা পা দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়।

পরবর্তীতে তারা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর থেকে হত্যা করে মানুষের শরীরের এসব কাটা অংশ এখানে ফেলা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com