1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কালকিনির রকিবুলের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:৫৬|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কালকিনির রকিবুলের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার রাস্তায় গুলি লেগে আহত হন মো. রকিবুল সরদার (৩০) নামে শ্রমিক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতর বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামাইপুর গ্রামের কালু সরদারের মেজ ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। নিহত রকিবুল সরদারে স্ত্রী, ২ মেয়ে, বাবা, ৩ ভাই ও ১ বোন রয়েছে। ভাই-বোনের মধ্যে রকিবুল সরদার মেজ। দরিদ্র পরিবারের হাল ধরার জন্য ঢাকার উত্তর বাড্ডায় একটি দোকানে কাজ করতেন। উত্তর বাড্ডা এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল বের হলে আওয়ামী লীগের সঙ্গে তখন ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ মিছিল দেখতে রকিবুল সরদার রাস্তায় বের হয়ে দুই পক্ষের মিছিলের মাঝখানে পড়ে যান। এসময় গুলি এসে রকিবুলের পেটের সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে রকিবুল মাটিতে ঢলে পড়েন। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শাবনুর বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর উপর নির্ভরশীল ছিল আমাদের সংসার। এখন আমাদের সংসার কে চালাবে। আমাদের সব শেষ হয়ে গেল। এখন আমরা কিভাবে বাঁচবো। নিহতের মামা এইচ এম মশিউর রহমান জানান, রকিবুল ঢাকায় সোফার কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতো। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে থেকে একটি গুলি এসে রকিবুলকে শেষ করে দিল। তার সংসারে বাতি আজ নিভে গেল। এ ব্যাপারে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান মিলন সরদার জানান, রকিবুল মারা গেল, তার পরিবারের এখন কি হবে, বিষয়টি দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com