1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশালঃ-

ঢাকা, সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে ঢেলে সাজানো হচ্ছে।

ইতিমধ্যে ৪০টি জেলা শাখা মেয়াদোত্তীর্ণ ঘোষণা করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ সদস্য নিশ্চিত করতে অনলাইন ফরম পূরণের উদ্যোগ সহ নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশে উদ্যোগসহ নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৭-আগস্ট) সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী পদ্মা পাড়ে একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় বিএমএসএফকে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করতে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়েছেন। সংগঠনের জন্য বিএমএসএফ নয় দাবি করে তিনি সাংবাদিকদের কল্যাণে বিএমএসএফকে দেখতে চান।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহসম্পাদক শেখ রাজা, সহসম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সহ-সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক জিকে রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাদী সুলতানা ও অর্থ সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ।

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আন্দোলন বেগবান করতে শীঘ্রই ১০ বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ওয়েবসাইট https://bmsfbd.com উদ্বোধন এবং প্রাথমিক সদস্য ফরম ওপেন করা হয়। Application Link:
https://forms.gle/un4qrTryyRm6ahqaA
সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com