1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসায় ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য নড়াইলে বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর মাদারীপুরে অবৈধ আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতবাড়ি বিশ্ব শান্তি কামনায় উৎসব মূখর পরিবেশে মোল্লাহাটের কোদালিয়ায় খুদের মহোৎসব অনুষ্ঠিত মাজার ধ্বংস হলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নড়াইলে বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

বন্ধু ও সহকর্মী সেনাসদস্য মাসুম বিল্লাহর দাফনে অংশ নিতে নড়াইলের নড়াগাতীতে এসেছিলেন সেনাসদস্য সোহেল কাজী। বন্ধুকে শেষ বিদায় জানিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথেই ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে নড়াগাতীসহ দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কাজী (৩৫) নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের চরকলাগাছি গ্রামের মাহাবুর কাজীর ছেলে। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের বাসিন্দা। সোহেল বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল কাজী স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নড়াইল থেকে শ্বশুরবাড়ি শৈলকুপার বড়দাহ গ্রামের উদ্দেশে রওনা হন। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন জান্নাতুল ফেরদৌস তুলি।
দুর্ঘটনায় গুরুতর আহত সোহেল কাজীকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ আটক করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বন্ধুর দাফন শেষে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি
সোহেল কাজী এসেছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় জানাতে। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ (২৯) বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। সাভার সেনানিবাসে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ আগস্ট তাঁর মৃত্যু হয়।

বন্ধুর মরদেহ দাফন শেষে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন সোহেল কাজী। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাঁর জীবনের শেষ যাত্রা। বন্ধুকে শেষ বিদায় জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজেকেই দিতে হলো না-ফেরার দেশের বিদায়। একই দুর্ঘটনায় চিরদিনের জন্য হারিয়ে গেলেন তাঁর জীবনসঙ্গী তুলি।

একদিকে প্রিয় বন্ধু ও সহকর্মী মাসুম বিল্লাহর মৃত্যু, অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে সোহেল ও তাঁর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু—সব মিলিয়ে নড়াগাতী, কালিয়া ও নড়াইলজুড়ে নেমে এসেছে শোকের আবহ। স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম।

বন্ধুকে শেষ বিদায় জানাতে এসে নিজেরই এমন করুণ পরিণতি হবে—এ কথা হয়তো কল্পনাও করেননি সোহেল কাজী। তাঁর আকস্মিক মৃত্যু এবং স্ত্রী তুলির মর্মান্তিক বিদায়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মরহুম সোহেল কাজী, তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি এবং প্রয়াত সেনাসদস্য মাসুম বিল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com