1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

কালিয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

নড়াইলের কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (গত রাত) আনুমানিক রাত ৩টার দিকে মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। ভয়ভীতির কারণে পরিবারের কেউই প্রতিরোধ করতে পারেননি।

ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১- ৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এ এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার বিষয়ে কালিয়া থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “ডাকাতির ঘটনাটি আমরা জানতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”তিনি আরও বলেন,“ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এলাকায় টহল জোরদার করা হবে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com