
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগে অপু জমাদ্দার নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অপু জমাদ্দারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।