1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪৭|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় বরিশালের উজিরপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রাণী শীল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অশোক কুমার রায় চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক সাহানা আক্তার শেলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম, মডেল থানার এস.আই খাইরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আঃ হাকিম সন্যামত, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহসিন মিঞা লিটন, উপজেলা সংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার। জয়িতাদের মধ্যে বক্তৃতা করেন দীপিকা রানী সমদ্দার, লাভলী বেগম, কেয়া আক্তার প্রমূখ।

সভাশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কেয়া আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা আক্তার, সফল জননী নারী সাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী লাভলী বেগম, সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী নারী দীপিতা রানী সমদ্দারের হাতে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

এরমধ্যে সফল জননী নারী সাহানারা বেগম এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা আক্তার ইতিমধ্যে জেলা পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ পেয়েছেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি প্রানবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com