1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,, মাদকবিরোধী অভিযান, তিনশত ইয়াবা নিয়ে পুলিশের জালে মাদক কারবারি, আটক সহযোগীও” রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযান, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত নলছিটি, সংঘর্ষের পর বসতঘরে আগুন—প্রাণ গেল একজনের!

দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে


মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় দেবীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা হাম রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং শিশুদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন দেবীগঞ্জ উপজেলা এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। তিনি বলেন, হাম একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা প্রদান ও সচেতনতার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। অভিভাবকদের সন্তানদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন ধর। তিনি হাম রোগের লক্ষণ, জটিলতা এবং প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদ এবং দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎আলোচনা সভায় বক্তারা জানান, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভা শেষে উপস্থিত অভিভাবকদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এবং শিশুদের নিয়মিত টিকাদানে উৎসাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com