1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

উত্তরবঙ্গের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবিও পাঠ্য পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামের একজনকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে,বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবির সাথে অভিযুক্তের ছবি যুক্ত করে একটি বিতর্কিত ছবি পোস্ট প্রকাশ করেন। উক্ত পোস্টের ছবিটির উপরে লিখেন “তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিলো খালি আমাদের বিয়ের কার্ড দিলো না। পরিবার কার্ড,তেল কার্ড, খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি”। পরে পোস্টের স্ক্রিনশটটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টটি প্রকাশের পর স্থানীয় শুশীল সমাজ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রশ্ন উঠেছে-ব্যক্তিগত মত প্রকাশের সীমা কোথায় শেষ এবং আপত্তিকর বা মানহানিকর কনটেন্ট কি আদৌ বাক স্বাধীনতার আওতায় পড়ে কিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com