1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সময়ের উল্লাসের নীরবতা,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

সময়ের উল্লাসের নীরবতা,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

কবি সাহিত্যিকঃ- কলমে যোজ্ঞ সেন,

অনুভবের কথা লেখা মানুষ

সময় আসিলো উল্লসিত বনে
যায় সে নীরবে নীড় হারায়ে।

সময় হলো সেই দক্ষ জাদুকর
কিছু আসা থাকে খুব রাজকীয়,
অনেকটা বসন্তের উল্লসিত বনের মতো।

কিন্তু চলে যাওয়াটা হয় বড় নিঃশব্দে,
ঠিক যেন পথ হারানো কোনো
যাযাবর পাখির শেষ গন্তব্য।

জীবনের প্রতিটি আসা-যাওয়ার মাঝে
লুকিয়ে থাকে এক গভীর বিষাদ,
থাকে এক চিরন্তন নীড় হারানো হাহাকার।

​অথচ আমরা বৃথাই খুঁজি স্থায়িত্বের মোহ,
স্মৃতির আঙিনায় জমা করি মিথ্যে কোলাহল।
যে ফুল ফোটেনি তার জন্য দীর্ঘশ্বাস বৃথা,
যে পাখি উড়ে গেছে তার ছায়াটিও আজ বিফল।

অন্ধকারকে ভালোবেসেই আমরা আলোর কাঙাল,
নিঃসঙ্গতার চাদরে মুড়ে রাখি হারানো সকাল।
শেষ বিকেলের ম্লান আলোয় যখন ছায়া দীর্ঘ হয়,
তখন বুঝা যায়— প্রাপ্তি নয়, ত্যাগই হলো পরম জয়।

আমরা তো কেবল মহাকালের এক একলা যাত্রী,
যার শেষ গন্তব্য চিরস্থায়ী এক শান্ত গহীন রাত্রি।
আমরা তো শুধু বালুচরে আঁকা ক্ষণস্থায়ী কিছু নাম,
ঢেউয়ের টানে মুছে যাওয়াই আমাদের শেষ পরিণাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com