1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
“ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:০৬|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

“ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নিজস্ব প্রতিবেদক নড়াইলঃ-

“ইলিশের বাড়ি চাঁদপুর”সহ বিভিন্ন আকর্ষণীয় নামে ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা ওরফে অনিক (২২), লিমন শেখ (২১) এবং মোঃ লিমন মোল্যা (২২)। তারা সকলেই নড়াইল সদর উপজেলার মির্জাপুর ও পাইকড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর” ও “অনলাইন পণ্য বিক্রয়” নামে একাধিক ফেসবুক পেজ খুলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কম দামে চাঁদপুরের ইলিশ সরবরাহের আশ্বাস দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় করত চক্রটি। কিন্তু টাকা নেওয়ার পর তারা আর পণ্য সরবরাহ করত না।

একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার-এর নির্দেশনায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেক। এসময় এসআই জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস ও ডিবি’র এসআই সাব্বির শেখসহ একটি দল অংশ নেয়।

গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি ভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com