1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১১:৪৩|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি।

উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলায় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হারতা এজেন্সি অফিসের এজিএম কৃষ্ণ কান্ত রায়ের বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ হারতা গ্রামের দিনমজুর মিজানুর রহমান ২০১৮ সালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ১ লাখ টাকার একটি জীবন বীমা পলিসি গ্রহণ করেন। দীর্ঘ ৮ বছর নিয়মিত কিস্তি পরিশোধের পর ২০২৫ সালে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর নমিনি মোঃ খাদিজা বেগম বীমার মৃত্যু দাবির টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র ও একটি ব্ল্যাংক চেক সংশ্লিষ্ট এজেন্সি অফিসে জমা দেন।

অভিযোগে বলা হয়, কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘদিন পার হলেও কোনো অর্থ প্রদান করা হয়নি। প্রায় দুই মাস আগে কৃষ্ণ কান্ত রায় খাদিজা বেগমকে জানান, কোম্পানির পক্ষ থেকে ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকার একটি চেক তার কাছে এসেছে। তবে চেকটি চাইতে গেলে তিনি বারবার “আজ দেব, কাল দেব” বলে সময়ক্ষেপণ করতে থাকেন।

পরবর্তীতে গত ২০ এপ্রিল তিনি জানান, উক্ত চেকটি তার কাছ থেকে হারিয়ে গেছে। একই সঙ্গে ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় খাদিজা বেগম গত ২১ মার্চ উজিরপুর মডেল থানায় কৃষ্ণ কান্ত রায়কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী খাদিজা বেগম সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এই টাকাটাই আমাদের একমাত্র ভরসা। প্রশাসনের কাছে অনুরোধ, যেন আমরা দ্রুত ন্যায্য পাওনা পাই।”

এ বিষয়ে অভিযুক্ত কৃষ্ণ কান্ত রায় অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “চেকটি আমার কাছ থেকে হারিয়ে গেছে। এখন ভুক্তভোগীর মাধ্যমে থানায় জিডি করতে হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com