1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পুলিশের সাঁড়াশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো নাতনি বরিশাল গড়িয়ারপাড়ে চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানজিল পারভেজ শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা

নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের “নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের উদ্যোগ নিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাম ফয়জুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এম. এম. শারাফাত হোসেন, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং উপজেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’র মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার মানোন্নয়ন যেমন সম্ভব হবে, তেমনি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করার পথ সুগম হবে।”

এ সময় উপজেলা পর্যায়ে দল গঠন, প্রশিক্ষণ কার্যক্রম শুরু এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com