1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:১৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী জননী সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুর রহিমের ইন্তেকাল রাসিক মেয়র পদে আলোচনার তুঙ্গে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি-গামছায় জনতার মাঝে এমপি সান্টু রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমি এমপি নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হয়ে দায়িত্ব বেড়ে যাওয়ায় এলাকায় আপনাদের সাথে বেশী সময় দিতে পারি না। এতে আপনারা হতাশ হবেন না। মনে করবেন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন। আপনাদের সাথে যোগাযোগের চেয়ে জাতির দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ। তবে ভার্চুয়ালি যোগাযোগ স্থাপন করার জন্য উদ্যোগ নেয়া হবে।’

বরিশালের গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন

মন্ত্রী বলেন, ‘ফ্যাক্ট চেকিং ম্যাগাজিন আমি তথ্যমন্ত্রী হিসাবে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা করব। ডাটা ছাড়া কোনো তথ্য কেবলই অভিমত। কোনো অভিমত কিন্তু কোনো সংবাদ না। যে সংবাদের মধ্যে সত্য নেই, সেই সংবাদ কিন্তু ভুল তথ্য। এজন্য সারা পৃথিবীতে ফ্যাক্ট চেকিং ম্যাগাজিন আছে। দেশে ভাল সাংবাদিকের সংখ্যাই বেশি। যারা ভুল তথ্য, মিথ্যা তথ্য ও বিকৃত সংবাদ প্রকাশ করে ব্লাকমেইল করে তাদের সংখ্যা খুবই কম।’

তিনি আরো বলেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি। সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিনমাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে হয়েছে। কারণ যে ঘাটতি আমরা পেয়েছি এই ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন। ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয় না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানানভাবে যোগাড় করতে হয়। সেই কারণে আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সমাজতো ভেঙে গেছে, কোথাও কোনো সামাজিক শৃঙ্খলা নেই। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্রে নানান রকম বিষাক্ত পরিবেশ হয়ে আছে। নির্বাচনের পরপর এই মুহূর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়তো বেশিক্ষণ থাকবে না। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাঁড়াবে এবং কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না। এখনকার যুগে কোনো ভুল ছড়িয়ে পড়তে সময় লাগে না। দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে। এখনকার যুগ তাই।’

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com