1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল.. মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার

আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি কালিবাড়ি খাল ও গৈলা বাজার এলাকার পানি নিষ্কাশনে সিসিডিবির সহযোগিতায় পরিচালিত আগৈলঝাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির উদ্যোগে আয়োজিত সুজনকাঠি শাপলা মহিলা ফোরামের স্থানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

রোজ বুধবার(১৫ এপ্রিল) এডভোকেস ক্যাম্পেইনের আয়োজনে আলোচনায় অব্যবস্থাপনার কারণে ক্রমেই জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। খালের উপর অনিয়ন্ত্রিতভাবে বাঁধ নির্মাণ করায় স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে।

এ পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবির সহযোগিতায় পরিচালিত আগৈলঝাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। সভায় আরও উপস্থিত ছিলেন বিনোদিনী বৈদ্য, রিনা হালদার, শেফালী রায় ও মেরী হালদার। এছাড়া সিসিডিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা উজ্জল রত্ন, হিসাব রক্ষণ কর্মকর্তা ডেভিড লিটন দাস,সিও ইসহাক হালদার এবং সাহাবুদ্দিন তালুকদার।

বক্তারা বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অবৈধ বাঁধ নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় জলাবদ্ধতার সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
সভা শেষে স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের কথাও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com