1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুশিলা কে নিয়ে ঘরে ফিরলেন বিশ্বজিৎ পাত্র - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৬|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুশিলা কে নিয়ে ঘরে ফিরলেন বিশ্বজিৎ পাত্র

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্রের ঘরে ফিরলেন স্ত্রী অনুশীলা বাড়ৈ। শনিবার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিশাকান্দি এলাকায় অনুশিলা বাড়ৈ এর বাবার বাড়ি থেকে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। এর আগে গত (১ এপ্রিল ) বিশ্বজিৎ পাত্র তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুশিলা বাড়ৈ এর বাবার বাড়িতে অনশন বসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,দশ বছর আগে অনুশিলা বাড়ৈ এর সাথে বিশ্বজিৎ পাত্রের প্রেমের সম্পর্ক হয়,পরে চার বছর আগে বিশ্বজিৎ পাত্র,তার ভালোবাসার মানুষ অনুশিলা বাড়ৈ কে আদালতে গিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন। এরপরে বিশ্বজিৎ পাত্র তার নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ভালবাসার মানুষটির মুখে হাসি ফোটাতে তার সকল চাওয়াকে পূরণ করেছেন বিশ্বজিৎ। তাদের বিয়ের পরে নার্সিং পরাশুনা করিয়েছেন স্ত্রী অনুশীলা বাড়ৈকে। নার্সিং পড়ার শেষে ঢাকার সিকদার মেডিকেলে চাকরি পাওয়ার পরেই বিশ্বজিৎ পাত্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন অনুশিলা বাড়ৈ।

গত এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তার স্ত্রী অনুশিলা তাকে না জানিয়ে ডিভোর্স দিয়েছেন। এমন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন বিশ্বজিৎ পাত্র। এরপরে ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে স্ত্রী অনুশিলার বাবার বাড়িতে গত চারদিন ধরে অন্যশনে বসেন বিশ্বজিৎ।

এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এবিষটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পরে। সাংবাদিকদের হস্তক্ষেপে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুব সমাজের উদ্যোগে দুই পরিবারের অভিভাবকদের নিয়ে পারিবারিকভাবে আপোষ মীমাংসায় বসেন এলাকাবাসী। পরে অনুশিলা বাড়ৈ তার নিজের ভুল বুঝতে পেরে স্বামীর সাথে সংসার করতে রাজি হয়।

এবিষয়ে বিশ্বজিৎ পাত্র বলেন, আপনারা গনমাধ্যম কর্মী আপনাদের সহযোগিতায় আমি আমার স্ত্রীকে নিয়ে ঘরে ফিরতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। ওকে আমি অনেক ভালোবাসি। আমাদের এই ভালবাসার বন্ধন যাতে আজীবন থাকে সেই আশীর্বাদ করবেন সবাই।

অনুশীলা বাড়ৈ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনারা সবাই আমার ভুল ভেঙ্গে দিয়েছেন, আমি বাকি জীবন আমার স্বামী বিশ্বজিতের সঙ্গেই কাঁপাতে চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com