1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়া যুবলীগ নেতা আজাদ হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

কালিয়া যুবলীগ নেতা আজাদ হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

কালিয়া, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দ্বন্দ-সংঘাত দীর্ঘদিনের। গত ১৫ বছরে উভয় দলের ৭ জন নেতাকর্মী নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের ঘটনার পর বাড়িঘর ভাংচুরসহ লুটপাট হয়েছে প্রায় ২০০ মত।

গত বছরের ২০ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে পিরোলী ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিল। পিরোলীর চৌরাস্তা মোড়ে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা যুবলীগ নেতা আজাদ শেখকে (৩২) বেধড়ক লাঠি ও হাতড়িপেটাসহ কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই পিরোলী ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজ্জাদ শেখ বাদী হয়ে কালিয়া থানায় মামলা করেন। মামলায় নড়াইল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহীদুল মোল্লাকে প্রধান করে ২০ জনকে আসামি করা হয়।
যুবলীগ নেতা আজাদ শেখ (৩২) হত্যাকান্ড নিয়ে অপপ্রচার করা হচ্ছে । এছাড়া মামলা তুলে নেয়ার জন্য বারবার হুমকি দেয়া হয়েছে। এমনই অভিযোগ করেছেন নিহত আজাদের ছোট ভাই পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখ।

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় ভাই আজাদ শেখকে গত বছরের ২০ জুলাই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আমি (সাজ্জাদ) বাদী হয়ে গত বছরের ২৩ জুলাই ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে ছয়জনকে আসামী করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছি। এরপর আমাকেসহ পরিবারের সদস্যদের আসামীরা বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে।

এসব অভিযোগ এনে বৃহস্পতিবার বিকেলে পেড়লী বাজার এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজ্জাদ শেখ বলেন, আমার ভাই আজাদ হত্যা মামলার আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপর অত্যাচার-নির্যাতন করে আসছে। হুমকি-ধামকির ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিগত সময়ে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল শেখ, পেড়লী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল শেখ এবং যুবলীগ কর্মী আজান শেখকে হত্যা করেছে। এ কারণে এলাকার বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে আসামিরা এলাকা ছাড়লেও মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে বাদীপক্ষকে হত্যার হুমকি দিচ্ছে। আমাদের নামে অপবাদ দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আজাদ শেখ হত্যা মামলার ১ নম্বর আসামী শহিদুল মোল্যাসহ আলমগীর মোল্যা, রেজাউল মোল্যা, জুলাশ মোল্যা, আলতাপ শেখ, ইয়াম শেখসহ অন্য আসামিরা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এর মধ্যে জামিনপ্রাপ্ত আসামীরা বাদী সাজ্জাদ শেখসহ তাদের লোকজনকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। প্রশাসনসহ গণমাধ্যমে আমাদের নামে বিভিন্ন মিথ্যাচার করে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। আজাদ শেখ হত্যা মামলাটি দ্রুত বিচারের দাবি করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম শেখসহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com