1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব-১২ অভিযান চালিয়ে হত্যাকান্ডের পলাতক আসামি ২ জন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে

র‍্যাব-১২ অভিযান চালিয়ে হত্যাকান্ডের পলাতক আসামি ২ জন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

মোঃ মুনসুর আলী,তাড়াশ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে দুলাল মল্লিক হত্যাকান্ডের এজাহারনামীয় ২ জন পলাতক আসামি গ্রেফতার।

গত ২২ মার্চ ২০২৪ ইং ০৩.০০ এবং ০৪.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ‘‘ঢাকা জেলার পল্লবী থানাধীন আলবদীরটেক পশ্চিমপাড়া এবং সাভার থানাধীন বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায়’’ পৃথক অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের দুলাল মল্লিক হত্যাকান্ডের ঘটনার এজাহারনামীয় ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রহিম শেখ (৫৫), পিতা- মৃত মকছেদ শেখ,মোঃ রাশেদুল হাসান (২৩) পিতা- মোঃ রহিম শেখ,উভয় সাং- পূর্ব চর কৈজুরী,থানা- শাহজাদপুর,জেলা – সিরাজগঞ্জ।

সূত্রে জানা যায় যে, ধৃত আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণের সাথে বাদী মোঃ হোসেন মল্লিক এর পরিবারের সাথে পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহ ছিল।

গত ০২ মার্চ ২০২৪ ইং তারিখে আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে মোঃ হোসেন মল্লিক এর পিতা মৃত দুলাল মল্লিককে তার জমি থেকে বাড়ি ফেরার পথে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম দুলাল মল্লিককে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com