1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আটোয়ারী থেকে নিখোঁজ হওয়া কিশোরের সন্ধান চাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার! কাজিরহাটে নজরদারি নিয়ে প্রশ্ন চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয়

আটোয়ারী থেকে নিখোঁজ হওয়া কিশোরের সন্ধান চাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও নুরুননাহার বেগম (লিপি)’র পুত্র নোমান জামান মিশকাত (১৬) নিখোঁজ হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, তিনি চাকুরীর কারণে উপজেলা পরিষদ ক্যাম্পাসের একটি আবাসিক কোয়াটারে তার পুত্র সন্তানকে নিয়ে থাকতেন।তার গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর শিকদার হাটে। তার পুত্র আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

গত ২৭ জানুয়ারি ২০২৪ দুপুর প্রায় পৌনে ৩ টার দিকে সে আবাসিক কোয়াটার থেকে বের হয়। রাতেও কোয়াটারে না ফেরায় পিতা মনিরুজ্জামান উদ্বিগ্ন হয়। রাতেই এলাকার তার বন্ধু-বান্ধব ও নিকটাত্মীয়দের কাছে খবর নিয়ে কোন খোঁজ না পাওয়ায় পরদিন ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং- ১৩৮৬।

তথ্যমতে নিখোঁজ নোমান জামান মিশকাত এর শারীরিক গড়ন: চোখ টানা টানা,চুল ছোট ছোট, মুখের আকৃতি গোলাকার, চামড়ার রঙ উজ্জল, রক্তের গ্রুপ এবি পজেটিভ, মাপ ৫ফুট ৫ইঞ্চি, নাক লম্বা, কপাল প্রশস্থ, গলা লম্বাটে, ওজন ৫৫ কেজি।

আজ থেকে প্রায় দু’সপ্তাহ অতিক্রম হলেও সন্তানের কোন সন্ধান না পাওয়ায় পিতা-মাতা সহ পরিবারের লোকজন বিষম চিন্তিত ও মর্মাহত অবস্থায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি নোমান জামান মিশকাত-এর খোঁজ পেলে দ্রæত তার বাবা-মা’র মোবাইল ফোনে সংবাদটি পৌছানোর জন্য অনুরোধ জানিয়েছেন (০১৭০৫৯৫০৫৭৭ ও ০১৭০৫৯৫০৫৭৫) অথবা ওসি আটোয়ারী থানা ০১৩২০১৩৮৪২৩।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com