1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের বাকেরগঞ্জে একসঙ্গে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তিন শিক্ষার্থীকে নিরাপদে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুলের মেয়ে হাফসা (১৪) এবং দেলোয়ারের মেয়ে নাদিয়া (১৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিন শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে নিজ নিজ বাসা থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সঙ্গে তিন স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় পৃথকভাবে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান নিখোঁজ তিন শিক্ষার্থীকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অভিযান পরিচালনাকারী টিমকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হয়।

পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। একপর্যায়ে ঢাকার কদমতলী থানাধীন ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’ এলাকা থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদের সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিখোঁজের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিন শিক্ষার্থীকে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। সন্তানদের নিরাপদে ফিরে পেয়ে অভিভাবকেরা বরিশাল জেলা পুলিশ ও বাকেরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশাল জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থেকে আইনগত সহায়তা দিতে পুলিশ সর্বদা কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com