1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ইউপি,ভোটে হেরে মামলা, পরাজিত প্রার্থী আদালতের গননায় বিজয়ী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদকবিরোধী অভিযান, তিনশত ইয়াবা নিয়ে পুলিশের জালে মাদক কারবারি, আটক সহযোগীও” রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযান, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত নলছিটি, সংঘর্ষের পর বসতঘরে আগুন—প্রাণ গেল একজনের! গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬

ইউপি,ভোটে হেরে মামলা, পরাজিত প্রার্থী আদালতের গননায় বিজয়ী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৯ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী, নির্বাচন কমিশনের ঘোষণায় প্রতিদ্বন্দিতা করে ৯১ ভোটে হেরে যাওয়া প্রার্থী আদালতের দ্বারস্ত হয়ে অবশেষে দীর্ঘ দুই বছর তিন মাস পরে বিজ্ঞ বিচারকের উপস্থিতিতে ভোট গননায় বর্তমান ইউপি সদস্যর চেয়ে সেই ৩৭ ভোট বেশী পেয়েছেন।উভয় পক্ষের আইনজীবির উপস্থিতিতে রোববার শেষ বিকেলে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসানের নির্দেশে ভোট (ব্যালট) পুণরায় গননা শেষে এই ফলাফল জানা গেছে।আদালতের গণনা মতে, ফুটবল প্রতীকে আসাদুজ্জামান খলিফা পেয়েছেন ১ হাজার ১শ ৭২ ভোট এবং বর্তমানে ইউপি সদস্যর দায়িত্ব পালন করা মামুন পাইক মোরগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১শ ৩৫ ভোট। পরাজিত প্রার্থী আসাদুজ্জান খলিফা পুণরায় ভোট গননা চেয়ে ওই বছর ৪ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন। রোববার (৪ ফেব্রুয়ারি) আদালতের বিজ্ঞ বিচারক হাসিবুল হাসান মামলার বাদী-বিবাদী ও তাদের নিযুক্ত আইনজীবিদের উপস্থিতিতে ভোট পুণঃগননা করেন। ভোট পুণঃগননায় উল্লেখিত ফলাফল প্রাপ্ত হয়েছেন। এরপরে বিজ্ঞ আদালত রায়ের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আদালত ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ২নং বাকাল ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে ১নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা সাবেক সমবায় অফিসার কামরুজ্জামান এর গননায় ভোটের ফলাফল অনুযায়ি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোরগ প্রতীকের প্রার্থী মামুন হোসেন পাইককে বেসরকারীভাবে ১২শ ৮০ ভোট পাওয়ায় বিজয়ী ঘোষণা করেন।
ভোটে মামুনের নিকটতম প্রতিদ্বন্দি হয়েছিলেন ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফুটবল প্রতীকের প্রার্থী আসাদুজ্জমান খলিফা। আসাদ পেয়েছিলেন ১১শ ৮৯ ভোট। ভোট ব্যবধান ছিল ৯১টি। ৯১ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়ে মামুন পাইক বর্তমানে ইউপি সদস্য’র দ্বায়িত্ব পালন করছেন। আসাদুজ্জামান আসাদ ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। আদালতে ভোট পুণরায় গননার বাদী আসাদুজ্জামান খলিফা সাংবাদিকদের বলেন- তার সাথে প্রতিদ্বন্দিতাকারী মামুন পাইক কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে প্রভাবিত করে তাকে হারিয়েছিলেন। আদালতে প্রতিকার চেয়ে ন্যায়বিচার পাবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com