1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অবহেলায়’ রোগীর মৃত্যুর অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অবহেলায়’ রোগীর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

তাছিন জামান,মাগুরাঃ- মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বুধবার (২০ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণকারী মুসলিমা আক্তার রেনু (৪৫) উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদাহ গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।

মৃত মুসলিমা আক্তার রেনুর বড় মেয়ে আফসানা আক্তার রিমি বলেন, বমি, পাতলা পায়খানা ও জ্বর নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাকে দারিয়াপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করি।জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাকে দেখে প্রেসক্রিপশন করে দেন।সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওই সময়ে দায়িত্বে থাকা নার্স ইনজেকশন ও ১টি স্যালাইন দেন।রাতেই মায়ের পায়খানা ও প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলে যায়।মায়ের অবস্থার অবনতি হলে রাতেই কর্তব্যরত নার্সদের কাছে গিয়ে জানালে তারা জানায় চিকিৎসা দেওয়া হয়েছে চলতে থাক।চলে যান।তারা আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেন।এরপর ডাক্তার এবং নার্সরা আর কোনো খোঁজখবর নিতে আসেননি। বুধবার ভোরেও মায়ের বিষয়ে চিকিৎসক ও নার্সরা কোন ব্যবস্থা নেননি।সকাল সাড়ে নয়টার দিকে মা মারা যায়।

এঘটনায় তিনি মায়ের ভর্তির পর রাতে হাসপাতলের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবী জানান।

মৃত.মুসলিমা আক্তার রেনুর ভাতিজা তনু আহম্মেদ বলেন, দারিয়াপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের অবহেলার কারনে আমার ফুপু মারা গেছে।সঠিক তদন্ত করা হোক। যাতে আর কোন রোগী অবহেলার কারনে অকাল মৃত্যু না হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডা.কাজী নাজমুস সাকিব বলেন, রোগীর মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক।দায়িত্বে অবহেলা করা হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, রোগীর মৃত্যুর সংবাদ শুনে স্বজনরা যাতে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করতে না পারে, সেজন্য শ্রীপুর থানা পুলিশ দায়িত্ব পালন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com