1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে আগৈলঝাড়ায় ১৬৫৭০ শিশু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৪৩|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে আগৈলঝাড়ায় ১৬৫৭০ শিশু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ১৬৫৭০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধর করা হয়েছে। মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় হাসপাতালের চিকিৎসক, ইপিআই কর্মকর্তা ও সেবিকাগন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি সেবাদান কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৬শ ৬৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৪ হাজার ৯শ ১ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com