1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

গৌরিচন্না বাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান, উদ্ধার ৫০ পিস ইয়াবা

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ

বরগুনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ নভেম্বর) গৌরিচন্না বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বরগুনা এলাকার দুলাল শিকদারের ছেলে মো. রিয়াজ শিকদার (৩৫) এবং ৭ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার নির্মল দাসের ছেলে সুমন দাস (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) বিকাশ কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল গৌরিচন্না বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com