1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,,

আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

প্রকৃতির ভারসাম্য রক্ষা, সবুজায়নের বিস্তার এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগ ও সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতা বিশ্বাস, ইতিহাস বিভাগের প্রভাষক শেলী বিশ্বাস, জীববিজ্ঞান বিভাগের রত্না ঢালী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সেলিম হাওলাদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের প্রচার সম্পাদক পলাশ তালুকদার।

আরও উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকংপ্রবাসী লায়ন দিদার সরদারের সার্বিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির প্রাণশক্তি অটুট রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।

শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবুজে সাজুক শিক্ষাঙ্গন, প্রকৃতির স্নিগ্ধতায় বেড়ে উঠুক আগামী প্রজন্ম—এ প্রত্যয় নিয়ে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com