1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি খোকন তালুকদারের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড পেলেন গৌরনদীর আঞ্জুমান চৌধুরী দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি খোকন তালুকদারের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক, স্বামী সফিকুলের পক্ষে আঞ্জুমান,, জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা কমিটির জোরালো উপস্থিতি উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি খোকন তালুকদারের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডিক্স মাদারীপুরঃ-

​মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,সরকার গঠনের ১৫ দিন না যেতেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে। অথচ তারাই আবার সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে।
আমি এই দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার অনুরোধ করছি।

​শনিবার সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মৌলভীকান্দি চৌরাস্তার আকন বাড়ি থেকে শামসুল হক মাতুব্বরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​এমপি খোকন তালুকদার আরও বলেন,রাজপথে মানুষকে হয়রানি করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা আবার আমাদের মন্ত্রী-এমপিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ব্যক্তিগতভাবে ভালো থাকতে চেয়ে তারা দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে রাখতে চায়। আমি এই দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার অনুরোধ করছি।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাট রোমান,খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার,সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান দাদন ফকির,খোয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন শিকদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম মাতুব্বরসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com