
মোঃউজ্জ্বল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে অ্যাডভোকেট কাজী বশিরুল হক তৃতীয়বারের মতো ৩৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক,সহ-সভাপতি পদে মো.বদরুল আলম লিংকন ৩০২ ভোট ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ সরাফ উদ্দিন পিকলু ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।এর আগে সদস্য পদে বিনাপ্রতিদ্ব›দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান, কাজী এহসানুল হক সেতু,মো.খায়রুজ্জামান,মো.ফিরোজ খান, মো.ফিরোজ শেখ, মাওলানা তৈয়েব্যুর রহমান ও অ্যাডভোকেট মো.মিশকাতুর রহমান সজিব।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস।নড়াইল জেলা প্রশাসক পদাধিকার বলে লাইব্রেরীর সভাপতির দায়িত্ব পালন করে থাকেন।এদিকে ফলাফল ঘোষণার পর ভোটারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিজয়ীদের
ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন। ।