1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার

নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী এলাকায় কুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চর বল্যাহাটী মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এ সময় বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে গিয়ে ঢুকে পড়ে। পরে পাটক্ষেতের মালিক মোঃ রমজান মোল্যা বিষয়টি দেখে দ্রুত ঘটনাস্থলে এসে বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে বোরহান মোল্যার পক্ষের ৩ জন এবং রমজান মোল্যার পক্ষের ২ জন আহত হন।
আহতরা হলেন— মোসা. তানিয়া বেগম (২৩), স্বামী: মোঃ বোরহান মোল্যা; মোঃ ইমরান মোল্যা (৩৫), পিতা: মোঃ মুক্তির মোল্যা; শাহ আলম মোল্যা (২০), পিতা: নুরে আলম মোল্যা। এদের মধ্যে তিনজন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া মোসা. শিউলি বেগম (২২), স্বামী: ইউসুফ মোল্যা এবং আসমা বেগম (১৮), স্বামী: সুমন মোল্যা—তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com