1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জামায়াত-শিবিরের হামলায় ৪ পুলিশ সদস্য আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ডিভাইস ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু

জামায়াত-শিবিরের হামলায় ৪ পুলিশ সদস্য আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহী নগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মী। এতে চার পুলিশ আহত হয়েছেন। তফসিল ঘোষণার পর রাত সাড়ে ৭ ৩০ মিনিট এর দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণার প্রতিবাদে ‍রাজশাহী মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিল বের করে তারা পানি উন্নয়ন বোর্ডের পাশের রাস্তা দিয়ে সপুরার দিকে যায়। অপরদিক থেকে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির একটি টহল পিকআপ আসছিল। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে।

এ অবস্থায় পুলিশ গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বাঁশ ও লোহার রড দিয়ে গাড়ি ভাংচুর করে। এ সময় ইটের আঘাতে ৪ পুলিশ আহত হন। ওই পিকআপবে ছয়জন পুলিশ ছিলেন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এর আগে জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে আহত চার পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ইটের আঘাতে চার পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেডে দেওয়া হয়েছে এর কিছুক্ষণ পরেই মামনি ছাত্রাবাস পুলিশের অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্যরা

এর আগে সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার শুরু হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com