1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।মানচিত্র দেখুন

বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬০ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে রামেক হাসপাতালে ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com