1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ধামরাই থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে, যাতে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ।

এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধামরাই থানাধীন বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com