1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, মাদক নির্মূলে আরও তৎপর হওয়ার আহ্বান

সাগর কুমার বাড়ৈ, তেরখাদা খুলনা প্রতিনিধিঃ-

খুলনার তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

এ ছাড়া সভায় উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, আইসিটি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল মান্নান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে তেরখাদা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এলাকায় দ্বন্দ্ব-সংঘাত নেই বললেই চলে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ করে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বক্তারা। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল এবং নিউজ২১ বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা ও নিউ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com