1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে গরুর খামারে অগ্নিকাণ্ড ॥ প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ধানডোবায় মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিক সম্মেলনে বড় ভাই জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন মোঃ রবিউল হোসেন মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ ‎গ্রেপ্তারের নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর, প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মাদারীপুরের ডাসারে গরুর খামারে অগ্নিকাণ্ড ॥ প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে একটি গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ অগ্নিকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের আব্দুল মজিদ মাতুব্বারের ছেলে মো. কামাল মাতুব্বর তার নিজ বাড়িতে একটি গরুর খামার নির্মান করে প্রায় ২০টি গরু লালন পালন করে আসছেন। হঠাৎ করে ওই খামারে আগুনের সুত্রপাত ঘটে।

সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে পুরো খামারে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন প্রায় ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ওই খামারে থাকা বেশ কয়েকটি গরু পুড়ে যায়। এতে করে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে ওই অসহায় পরিবারের।

ভূক্তভোগী মো. কামাল মাতুব্বর কান্না জরিত কণ্ঠে বলেন, আগুনে তার প্রায় ২০ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের সহযোগীতা কামনা করেছেন। প্রত্যক্ষদর্শী মো. কাওছার মাতুব্বর ও মাহাবুব বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে তারা সহযোগীতা করেছেন।

এ ব্যাপরে ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com