1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রোস্তম আলী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

দেবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রোস্তম আলী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ, প্রতিনিধি; পঞ্চগড়ঃ-

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত দেবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মোঃ রোস্তম আলী। এলাকার সাধারণ ভোটারদের সমর্থন ও দোয়া পেলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

মোঃ রোস্তম আলী মৃত ছেকেন্দার আলীর পুত্র। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের বোডিং পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। পেশাগত জীবনে তিনি দেবীগঞ্জ মেডিকেল মোড়ে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে একটি মুদির দোকান পরিচালনা করে আসছেন। সততা ও আন্তরিকতার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সরকারিভাবে পৌর নির্বাচনের ঘোষণা এখনও না আসলেও, তারা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com