1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে সংখ্যালঘু ব্যবসায়ী’র মাথা ফাটিয়ে ৩০ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে, অভিযুক্ত রেজাউল সিকদারের বিরুদ্ধে মামলা না করে, থানা থেকে পালিয়ে এসেছে ননী গোপাল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট

গৌরনদীতে সংখ্যালঘু ব্যবসায়ী’র মাথা ফাটিয়ে ৩০ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে, অভিযুক্ত রেজাউল সিকদারের বিরুদ্ধে মামলা না করে, থানা থেকে পালিয়ে এসেছে ননী গোপাল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- গৌরনদী (বরিশাল) বরিশাল জেলার গৌরনদী উপজেলায় এক সংখ্যালঘু ব্যবসায়ীকে দোকান থেকে বাসায় ডেকে নিয়ে মারধর ও রড় দিয়ে মাথা ফাটিয়ে ত্রিশ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর মন্দির পট্টি’র মুদিদোকানি ৫০ বছর বয়সি ননি গোপাল পালের সাথে। তিনি সুন্দরদী ব্যাকিনগর এলাকার মৃত রসোরাজ পালের পুত্র।

গৌরনদী মডেল থানায় অভিযুক্ত শিকদার শফিকুর রহমান রেজাউলের বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছেন না মারধরের শিকার ননি গোপাল পাল ও তার স্বজনসহ প্রায়
১ থেকে দেড় শত পরিবার। থানা থেকে ২৯ জুলাইর রাত সাড়ে ১২ দিকে অজানা কারনে ফিরে আসেন মামলা না করেই। তবে ভীতিকর অবস্থা ও আতঙ্ক ছড়িয়ে পরেছে টরকী বন্দর ব্যবসায়দের মনে। এর কিছুদিন পূর্বে টরকী বন্দরের এক ব্যবসায়ীর দোকানে তালা ও অন্য এক ব্যবসায়ীকে মারধর করে ছিলেন শিকদার শফিকুর রহমান রেজাউল।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের শিকার হয়ার পর চিকিৎসাধীন অবস্তায় হাসপাতালে বসে রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের জানান ২৯ জুলাই সোমবার বিকাল সাড়ে পাচ টার দিকে শফিকুর রহামন রেজাউল সিকদার তার টরকী বন্দর বাসায় ডেকে নিয়ে একটি চিলে কোঠার পাশে বসে গোডাউন ভাড়ার টাকা দিতে বলেন ব্যবসায়ী ননি গোপালকে।তখন ননি গোপাল পাল বলেন যে আমি টরকী বন্দর মন্দির কমিটির কাছ
থেকে গোডাউন ঘর ভাড়া নিয়েছি। আপনাকে কেন ঘর ভাড়ার টাকা দিবো। এ কথা বলায় ক্ষিপ্তহন শিকদার শফিকুর রহমান রেজাউল তিনি বলেন ওই গোডাউন ঘর আমার এখন থেকে টাকা আমাকে দিতে হবে। এক
পর্যায়ে টাকা দিতে রাজি না হলে ননি গোপাল পালকে লোহার রড় মারধর করেন এবং ননি গোপাল আটকে রাখেন। আটকের খবর পেয়ে আহত ননি গোপালকে পরে ৩০ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নেন তার স্বজনারা। আহত
ব্যবসায়ী ননি গোপাল পাল অভিযোগ করে বলেন আমার মাথার পিঁছনে ৬টি সেলাই লেগেছে এবং বাম পায়ে হাটুর নিচেঁ একটি সেশাই লেগেছে। ব্যবসায়ী ননি গোপাল পালকে মারধর ও টাকা নেয়ার বিষয় অভিযুক্ত শিকদার
শফিকুর রহমান রেজাউল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ননি গোপাল পাল যে গোডাউন ভাড়া নিয়েছে সেটা আমার ক্রয় করা সম্পত্তি। আমি তাকে কোন মারধর করিনি এবং কোন টাকাও নেইনি তিনি আমাকে দেখে দৌড়ে পালানোর সময় আমার বাসা নির্মাণ সামগ্রীর সাথে হয় তো ধাকা লেগেছে।

এবিষয় বরিশালের গৌরনদী অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন গৌরনদী থানার ওসি আমাকে ফোনে জানান যে, এক ব্যবসায়ীকে মারধর করেন পরে আমি মামলা নেয়ার জন্য বলি তবে কেন? আহত ব্যবসায়ী মামলা না করে থানা থেকে চলে গেলেন তা আমার ক্ষতি দেখব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com